প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Aug 4, 2026
ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নীল সমাজ সেবা সংগঠন-এর ২০২৬-২৭ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী।
শনিবার (২ আগস্ট ২০২৬) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক এ আর আতিক, অর্থ সম্পাদক তুষার ইমরান, সহ-অর্থ সম্পাদক আরাফ ইসলাম, প্রকল্প প্রতিনিধি বি এম বাছেদ হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নাঈমুর রহমান, প্রচার সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যনির্বাহী সদস্য রিয়াজ মাহমুদ, মো. আরমান রাকিব ও মাহবুব আলম।
সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, স্বপ্নীল একটি শিক্ষার্থী পরিচালিত মানবিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনটি প্রায় ছয় বছর ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানুষের কল্যাণে কার্যকর ও টেকসই উদ্যোগ বাস্তবায়নে নতুন কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে।
সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে এবং একটি সুশৃঙ্খল ও শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
সমাজ সেবা সংগঠন আর্থিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রকল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।